দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা

কুমিল্লার উদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান ও সার্বিক উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি:

বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান এবং সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার, ৭ আগস্ট বিকেল ৩টায় বিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এবং দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার।

আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ছাত্র এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। তারা বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ, একাডেমিক কার্যক্রম, ছাত্র-শৃঙ্খলা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন মতামত প্রদান করেন।

শিক্ষক প্রতিনিধিরা একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পাঠদানে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রস্তাব তুলে ধরেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এই প্রস্তাবগুলো গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেয়।

সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি সোনালী অতীত ক্লাবের সভাপতি কামরুল হাসান গরীব, ব্যবসায়ী আরমান চৌধুরী রবিন, বাহেরচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামাল হোসেন, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সভাপতি তৌফিক রুবেল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *