
কুমিল্লার দাউদকান্দির সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে শ্রদ্ধা ও প্রেরণার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। আলোচনা সভা ও মিলাদে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
৫ আগস্ট, মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের হল রুমে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।
অনুষ্ঠানে বক্তারা গত বছরের আগস্টে দেশের জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরেন। গণআন্দোলনের পটভূমি ব্যাখ্যা করে তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে অতীতের অভ্যুত্থান থেকে শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ।
মিলাদ ও দোয়ায় অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা এবং গণতান্ত্রিক চেতনা জাগিয়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।