দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন পুনর্বহাল

স্থানীয় সরকার বিভাগের চিঠিতে পুনরায় দায়িত্ব গ্রহণ; জনগণের সেবায় কাজ করার অঙ্গীকার
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীনকে পুনরায় দায়িত্ব প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এক অফিসিয়াল চিঠির মাধ্যমে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
দায়িত্ব ফিরে পেয়ে তিনি বলেন, একটি ভিত্তিহীন মামলার কারণে দীর্ঘ সময় ইউনিয়নবাসীর সেবা কার্যক্রম থেকে দূরে থাকতে হয়েছে। এতে সাধারণ মানুষ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইউনিয়নবাসীর দোয়া কামনা করেন এবং জনগণের প্রকৃত সেবক হিসেবে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *